নায়িকাদের ‘ত্রাস’ উত্তরপ্রদেশে শুটিং করতে গিয়েছিলেন মাধুরী দীক্ষিত!
ছবি: সংগৃহীত
০৬:০০ পিএম | ২৮ মার্চ, ২০২৬
উত্তরপ্রদেশে শুটিং করতে ভয় পান অনেক বলিউড অভিনেত্রী। রাজনৈতিক অস্থিরতা, গ্যাংস্টার দৌড়াত্ম্য এবং অহর্নিশি গোলাগুলির ঘটনায় রাজ্যটি বারবার খবরের শিরোনামে এসেছে। তবু সেই রাজ্যের গোরক্ষপুরে শুটিং করে আলোচনায় এলেন মাধুরী দীক্ষিত।
বিজেপি সাংসদ ও ভোজপুরী মেগাস্টার রবি কিষেণ সম্প্রতি জানিয়েছেন, “একসময়ে নায়িকারা রাজ্যের নাম শুনলেই বলতেন, উত্তরপ্রদেশে তো গুলি চলে। সেখানে কখনও যাইনি। শুটিং করতেও যাব না। কিন্তু সম্প্রতি মাধুরী দীক্ষিতই এখানে এসে শুটিং করেছেন। শুধু শুটিংই নয়, তিন দিন নিরাপদে মুম্বই ফিরেও গেছেন।” তিনি আরও জানান, শুটিংয়ের সময়ে অনেকে চুলে ডাই লাগিয়ে মাধুরীর সঙ্গে দেখা করতে এসেছিলেন।

মাধুরী দীক্ষিত এবং রবি কিষেণ একসঙ্গে নেটফ্লিক্সের একটি সিনেমা ‘মা বেহেন’-এ অভিনয় করেছেন। ছবিটি ডার্ক কমেডি ঘরানার, যেখানে তৃপ্তি দিমরি ও ধরণা দুর্গা সহ আরও কয়েকজন অভিনেত্রী রয়েছেন।
অভিনেত্রী মাধুরীর সাহসিকতায় প্রমাণিত হলো, যে রাজ্যকে শুটিংয়ের জন্য ভয়ঙ্কর মনে করা হয়, সেখানে নিরাপদভাবে কাজ করা সম্ভব। তাঁর এই উদ্যোগ চলচ্চিত্র নির্মাণে নতুন উদ্দীপনা এনে দিয়েছে এবং স্থানীয় ও দেশের দর্শকের আগ্রহ বাড়িয়েছে।
উত্তরপ্রদেশের শুটিংকে কেন্দ্র করে এই ঘটনার পর বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অভিনেত্রীদের নিরাপত্তা, সাহস ও পেশাগত প্রতিভার প্রশ্ন উঠে এসেছে।
পিআর/টিএ