© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিং চলাকালীন বিদ্যা বালানের অস্বস্তির কারণ ছিল সহ-অভিনেতার মুখের গন্ধ!

শেয়ার করুন:
শুটিং চলাকালীন বিদ্যা বালানের অস্বস্তির কারণ ছিল সহ-অভিনেতার মুখের গন্ধ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ পিএম | ২৮ মার্চ, ২০২৬
বিদ্যা বালান বরাবরই নিজের পরিচ্ছন্নতা নিয়ে খুব সচেতন। বিশেষ করে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের আগে তিনি বাড়তি সতর্ক থাকেন, যাতে সহ-অভিনেতার সঙ্গে কাজের পরিবেশ স্বস্তিদায়ক থাকে। কিন্তু অভিনয়জীবনের শুরুর দিকে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল, যা আজও তাঁর মনে অস্বস্তির স্মৃতি হয়ে রয়েছে।

এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, একটি ছবির শুটিং চলাকালীন ঘনিষ্ঠ দৃশ্যের আগে তাঁর এক সহ-অভিনেতা চিনা খাবার খেয়ে সেটে আসেন। দৃশ্যের সময় অভিনেতার মুখ থেকে রসুন ও সোয়া সসের গন্ধ পাচ্ছিলেন তিনি। শুধু তাই নয়, বিদ্যার কথায়, অভিনেতা দাঁতও মাজেননি। ফলে পুরো দৃশ্যজুড়ে অস্বস্তিতে ছিলেন তিনি।

অভিনেত্রীর কথায়, তখন তিনি ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। তাই সরাসরি কিছু বলার সাহস পাননি। এমনকি মিন্ট বা মুখশুদ্ধি দেওয়ার কথাও মাথায় এলেও, শেষ পর্যন্ত চুপ করেই পরিস্থিতি সামলান। মনে মনে শুধু ভেবেছিলেন, বাস্তব জীবনে ওই অভিনেতার কোনও প্রেমিকা আছে কি না।



তবে সব অভিজ্ঞতাই যে অস্বস্তিকর ছিল, তা নয়। পরিণীতা ছবির সময় সঞ্জয় দত্ত-এর সঙ্গে কাজের স্মৃতি সম্পূর্ণ আলাদা। বিদ্যার কথায়, ঘনিষ্ঠ দৃশ্যের আগে সঞ্জয় নিজেই তাঁর কাছে এসে জানান যে তিনি নার্ভাস বোধ করছেন এবং কীভাবে দৃশ্যটি করবেন তা নিয়ে দ্বিধায় আছেন।

এই আচরণে বিস্মিত হয়েছিলেন বিদ্যা। কারণ তাঁর মতে, এত বড় মাপের অভিনেতা হয়েও সঞ্জয়ের সেই খোলামেলা স্বীকারোক্তি কাজের পরিবেশকে সহজ করে দিয়েছিল। সেই কারণেই অভিজ্ঞতার তুলনায় মানুষ হিসেবে সঞ্জয়ের আচরণ তাঁর মনে বিশেষ জায়গা করে নেয়।

পিআর/টিএ

মন্তব্য করুন