© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

শেয়ার করুন:
চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ পিএম | ২৯ মার্চ, ২০২৬
চট্টগ্রামের সাগরিকায় একটি হিমায়িত মাছ কারখানায় আগুন লেগেছে। আজ (বৃহস্পতিবার, ২৯ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সাথে সাথেই নিকটস্থ ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে ৮টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোল্ড স্টোরেজের ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এসএন 

মন্তব্য করুন