© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিবের ‘রকস্টার’ এ অভিনয় করবেন পান্থ কানাই

শেয়ার করুন:
শাকিবের ‘রকস্টার’ এ অভিনয় করবেন পান্থ কানাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১০ পিএম | ২৯ মার্চ, ২০২৬

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাইকে দেখা যাবে শাকিব খানের আসন্ন ছবি ‘রকস্টার’ এ। সিনেমায় শাকিবের সহশিল্পী হিসেবে অভিনয় করবেন তিনি।

অভিনয়ের বিষয়টি পান্থ কানাই নিশ্চিত করলেও এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এর আগে মঈন হাসান ধ্রুব পরিচালিত ‘দাহকাল’ সিনেমায় অভিনয় করেছিলেন এই কণ্ঠশিল্পী।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শ্যুটিং ইতিমধ্যেই মালয়েশিয়াতে শুরু হয়ে গেছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। এ ছাড়া শাকিবের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী।



এদিকে শুক্রবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিনে মুক্তি পেয়েছে ‘রকস্টার’র ফার্স্ট লুক, যেখানে একবারে ভিন্নভাবে হাজির হয়েছেন এই অভিনেতা।

পোস্টারে দেখা গেছে, কালো সানগ্লাস পরে রাস্তায় বসে থাকা এই লুকে রয়েছে এক ধরনের রুদ্র, বিদ্রোহী ও স্টাইলিশ উপস্থিতি। পরনে স্লিভলেস কালো পোশাক, থ্রি কোয়ার্টার প্যান্ট সাথে হাঁটুর কাছে ছেঁড়া ডিজাইন যা তার রাফ অ্যান্ড টাফ চরিত্রের ইঙ্গিত দেয়।

ছবিটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

এসএন 

মন্তব্য করুন