© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামিন নিতে এসে কারাগারে আ. লীগের ১০ নেতাকর্মী

শেয়ার করুন:
জামিন নিতে এসে কারাগারে আ. লীগের ১০ নেতাকর্মী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৬ পিএম | ২৯ মার্চ, ২০২৬
জামালপুরের ইসলামপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২৯ মার্চ) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন মণ্ডল, মনজুরুল ইসলাম, মোফাজ্জল হোসেন, জুয়েল মিয়া, সোহাগ, তোতা ফকির ও বাশেদ আলী।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২২০ জনকে আসামি করা হয়।

পরবর্তীতে ইসলামপুর থানা পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলার ১০ আসামি রবিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল হোসেন বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আজকে তারা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আইকে/টিএ

মন্তব্য করুন