© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

শেয়ার করুন:
কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৫ পিএম | ২৯ মার্চ, ২০২৬
কুমিল্লায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) গভীর রাত থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার কোতোয়ালি মডেল থানা ও সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুরের তারাগঞ্জ উপজেলার নয়ন খাল গ্রামের আবেদ আলী (৬৮), কুমিল্লার আদর্শ সদর উপজেলার আবুল হোসেন (৪০) ও শামীম হোসেন (২৪)। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল জগন্নাথপুর ইউনিয়নের সাহাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি শহিদুল ইসলাম পালিয়ে গেলেও তার সহযোগী আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়।

পৃথক আরও দুটি অভিযানে নগরীর হাউজিং এস্টেট ও চাঁদপুর চৌমুহনী এলাকা থেকে আবুল হোসেন ও শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে পলাতক আসামি শহিদুল ইসলামের বাড়ি ও গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এসএস/টিএ

মন্তব্য করুন