© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েতের সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় আহত ১০ সেনা

শেয়ার করুন:
কুয়েতের সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় আহত ১০ সেনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৪ এএম | ৩০ মার্চ, ২০২৬
কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দেশটির অন্তত ১০ সেনা সদস্য আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। খবর এএফপির।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে বলেন, গত ২৪ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে।

এর মধ্যে একটি সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে। এতে ১০ জন সেনা আহত হয়েছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। হামলায় শিবিরের কিছু অবকাঠামোগত ক্ষতিও হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের জবাবে ইরান পুরো অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কুয়েতে নিয়মিত হামলা চালানো হচ্ছে। গত শুক্রবার (২৭ মার্চ) কুয়েতের শুয়াইখ ও মুবারক আল-কাবির বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালানো হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েতি বাহিনী দেশটির আকাশসীমায় মোট ৩০৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৬১৬টি মনুষ্যবিহীন আকাশযান শনাক্ত করেছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন