৩ মাসের জন্য জ্বালানি কর অর্ধেকে নামাচ্ছে অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত
০১:৫০ পিএম | ৩০ মার্চ, ২০২৬
গৃহস্থালির ব্যয় কমাতে আগামী তিন মাসের জন্য জ্বালানি কর অর্ধেকে নামানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সরকার জানিয়েছে, পাম্পে বিক্রির সময় আরোপিত জ্বালানি শুল্ক বা এক্সসাইজ ট্যাক্স কমিয়ে প্রতি লিটার পেট্রোলে ২৬ দশমিক ৩ সেন্ট হ্রাস করা হবে। এই সিদ্ধান্ত জুন মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।
সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেন, তিন মাসের জন্য আমরা জ্বালানি কর অর্ধেকে নামাচ্ছি, যাতে আপনারা জ্বালানি নেওয়ার সময় কিছুটা সাশ্রয় করতে পারেন।
তিনি আরও বলেন, বিদেশে চলমান সংঘাতের কারণে দেশে পণ্যের দাম বাড়ছে। আমরা জানি, এতে অস্ট্রেলিয়ার মানুষ চাপের মধ্যে রয়েছেন।
এমআর/এসএন