© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান যুদ্ধে অংশ নেয়া মার্কিন বিমানের জন্য স্পেনের আকাশসীমা বন্ধ!

শেয়ার করুন:
ইরান যুদ্ধে অংশ নেয়া মার্কিন বিমানের জন্য স্পেনের আকাশসীমা বন্ধ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৭ পিএম | ৩০ মার্চ, ২০২৬
স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবেলস সোমবার নিশ্চিত করেছেন যে, ইরানে চলমান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন সামরিক বিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি আর দিচ্ছে না তার দেশ। এর আগে যৌথ সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন বাহিনীর প্রবেশাধিকার সীমিত করেছিল স্পেন, আর বর্তমান সিদ্ধান্তে সেই কড়াকড়ি আরও বাড়ানো হলো।

মাদ্রিদে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে জানান, ইরান যুদ্ধের সাথে সংশ্লিষ্ট কোনো কাজেই তারা তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবেন না।

স্পেনের এমন পদক্ষেপের কারণে মার্কিন সামরিক বিমানগুলোকে এখন বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করতে হবে। তবে জরুরি ফ্লাইটের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে। দেশটির অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো জানিয়েছেন, একতরফা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু হওয়া কোনো যুদ্ধে সমর্থন না দেওয়ার যে স্প্যানিশ নীতি রয়েছে, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। উল্লেখ্য, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে আসছেন। এর জেরে স্পেনের বিরুদ্ধে বাণিজ্যিক প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প।

আরআই/টিএ

মন্তব্য করুন