© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নৌ-কমান্ডার তাংসিরির মৃত্যুর সত্যতা নিশ্চিত করল ইরান

শেয়ার করুন:
নৌ-কমান্ডার তাংসিরির মৃত্যুর সত্যতা নিশ্চিত করল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ পিএম | ৩০ মার্চ, ২০২৬
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার আলি রেজা তাংসিরির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেহরান।

সোমবার এক বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক এক বিমান হামলায় গুরুতর আহত হওয়ার পর তিনি মারা গেছেন। বিবৃতিটি প্রকাশ করে বিপ্লবী গার্ডের সংবাদমাধ্যম সেপা নিউজ।

এর আগে ইসরায়েল তাংসিরির ওপর হামলার কথা জানায়। এবার ইরান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলো।

বিবৃতিতে বলা হয়, হামলায় গুরুতর আহত হওয়ার পর শেষ পর্যন্ত তিনি মারা গেছেন।

আইকে/টিএ

মন্তব্য করুন