© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাগলের প্রলাপ বকছে যুক্তরাষ্ট্র, তাদের দাবি অযৌক্তিক: ইরান

শেয়ার করুন:
পাগলের প্রলাপ বকছে যুক্তরাষ্ট্র, তাদের দাবি অযৌক্তিক: ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ পিএম | ৩০ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের সাথে তেহরানের এখন পর্যন্ত সরাসরি কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। একইসঙ্গে ওয়াশিংটনের পক্ষ থেকে দেওয়া ১৫ দফার প্রস্তাবটিকে তিনি সম্পূর্ণ 'অযৌক্তিক' বলে প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া মার্কিন বার্তাগুলো নিয়ে নিজেদের মধ্যে কথা হয়েছে উল্লেখ করে তিনি জানান, সেখানে যুক্তরাষ্ট্রের তরফ থেকে আলোচনার ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, বাগাই দাবি করেছেন যে শুরু থেকেই নিজেদের সিদ্ধান্তে তেহরান অনড় রয়েছে; বরং যুক্তরাষ্ট্রই বারবার তাদের অবস্থান বদলাচ্ছে।

তেহরান ঠিক কোন কাঠামোর কথা ভাবছে তা তাদের খুব ভালোভাবেই জানা আছে উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটনের ওই ১৫ দফার প্রস্তাবটি তাদের কাছে একটি অতিরিক্ত ও অযৌক্তিক দাবি হিসেবে প্রতীয়মান হয়েছে। অন্যদিকে, পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে এই মুখপাত্র স্পষ্ট করেন যে, সেটি সংশ্লিষ্ট দেশগুলোর একান্ত নিজস্ব উদ্যোগে আয়োজিত হয়েছে এবং সেখানে ইরান অংশগ্রহণ করেনি। ওই অঞ্চলের দেশগুলো যে যুদ্ধ বন্ধের আকাঙ্ক্ষা করছে সেটিকে ইতিবাচক হিসেবে দেখলেও, যারা মূলত এই যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।


এবি/টিকে

মন্তব্য করুন