ইরানকে কখনোই পরমাণু অস্ত্র বানাতে দেওয়া হবে না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:৫২ এএম | ৩১ মার্চ, ২০২৬
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন নিয়ে আল জাজিরার সঙ্গে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশেষ সাক্ষাৎকারে তিনি ইসলামি প্রজাতন্ত্রের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেছেন।
আল জাজিরার হাশেম আহেলবাররার সঙ্গে সাক্ষাৎকারে রুবিও বলেছেন, ইরানি শাসগোষ্ঠী কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং তাদের অবশ্যই ‘সন্ত্রাসবাদে অর্থায়ন’ এবং প্রতিবেশীদের জন্য হুমকিস্বরূপ অস্ত্র তৈরি বন্ধ করতে হবে।
তিনি বলেন, ইরানিদের ছোড়া স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর একটিই উদ্দেশ্য: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে হামলা চালানো।
তিনি আরও বলেন, ইরানি শাসকগোষ্ঠী বিশ্বকে হুমকি দিতে এবং ব্ল্যাকমেইল করতে পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়, কিন্তু আমরা কখনোই তা হতে দেব না। এর ঝুঁকি অনেক বেশি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানকে এখন তাদের পারমাণবিক কর্মসূচি এবং পারমাণবিক অস্ত্র রাখার যেকোনো উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ইরানকে সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ করতে হবে।
সূত্র: আল জাজিরা
এসকে/এসএন