© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালিতে মাইনহান্টার পাঠাতে আগ্রহী বেলজিয়াম

শেয়ার করুন:
হরমুজ প্রণালিতে মাইনহান্টার পাঠাতে আগ্রহী বেলজিয়াম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৩ পিএম | ৩১ মার্চ, ২০২৬
হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে মাইনহান্টার মোতায়েনে আগ্রহ প্রকাশ করেছে বেলজিয়াম। দেশটি জানিয়েছে, আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে পরিস্থিতি অনুকূলে এলে তারা এ উদ্যোগে যুক্ত হতে পারে।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানিয়েছেন, প্রণালিটি সুরক্ষিত রাখতে একটি বহুজাতিক জোটে অংশ নিতে আগ্রহী তাদের দেশ। তবে স্থিতিশীল পরিস্থিতি না হওয়া পর্যন্ত মাইনহান্টার মোতায়েন করা হবে না।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। প্রস্তাব অনুযায়ী, ৩২ দেশের একটি যৌথ জোট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার লক্ষ্য হবে হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা।

তবে বেলজিয়াম স্পষ্ট করেছে, এই উদ্যোগে অংশ নেওয়া মানে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের সমর্থন নয়। তাদের মতে, এই সংঘাত আন্তর্জাতিক আইনের বাইরে শুরু হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন জানান, নৌচলাচলের স্বাধীনতা রক্ষা করা তাদের অর্থনীতি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত ২ মার্চ ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে চলমান উত্তেজনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন