ইরানের ল্যারেস্টানে মার্কিন‑ইসরাইলি হামলায় প্রাণ গেল ৪ জনের, আহত ৩
ছবি: সংগৃহীত
০৫:৩০ এএম | ০২ এপ্রিল, ২০২৬
ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের লারেস্টান এলাকায় অবস্থিত একটি পাহাড়ি চারণভূমিতে বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় চারজন নিহত ও তিন গ্রামবাসী আহত হয়েছে।
এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় প্রশাসনের রাজনৈতিক ও নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদন জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
এমআর/টিএ