© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘শিগগিরই’ যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

শেয়ার করুন:
‘শিগগিরই’ যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫১ এএম | ০২ এপ্রিল, ২০২৬
আগামী দু-তিন সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষের ইঙ্গিত দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বললেন, ‘শিগগিরই’ যুদ্ধ শেষ হবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্থানীয় সময় বুধবার তিনি এ কথা বলেন বলে আল জাজিরা জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের মিত্রদের ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কাজটা শেষ করব। আমরা খুব কাছাকাছি চলে এসেছি।‘

তিনি বলেন, আমি মধ্যপ্রাচ্যে আমাদের মিত্রদের-ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে ধন্যবাদ জানাতে চাই। তারা অসাধারণ ভূমিকা পালন করেছে, এবং আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না।

এমআই/এসএন  

মন্তব্য করুন