© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭১-এ ক্ষতিগ্রস্তদের আক্ষেপ আর কষ্ট স্বাধীনতাবিরোধীরা : মো. তারেক

শেয়ার করুন:
৭১-এ ক্ষতিগ্রস্তদের আক্ষেপ আর কষ্ট স্বাধীনতাবিরোধীরা : মো. তারেক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৫ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
১৯৭১-এ ক্ষতিগ্রস্ত মানুষগুলোর আক্ষেপ আর কষ্ট স্বাধীনতাবিরোধীরা বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজের এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে মো. তারেক লেখেন, শেরপুরের বিধবা পল্লীতে গিয়েছিলাম, এই গ্রামের সকল পুরুষকে ধরিয়ে দিয়ে পাকবাহিনীকে সঙ্গে নিয়ে হত্যা করেছিল রাজাকাররা, বর্তমান জামায়াত-শিবিরের পূর্বসূরী। এখনো কিছু বীরঙ্গনা বেঁচে আছেন।

তিনি আরো লেখেন, ৭১-এ ক্ষতিগ্রস্ত মানুষগুলোর আক্ষেপ আর কষ্ট স্বাধীনতাবিরোধীরা। যে কদিন বেঁচে আছেন, এভাবেই আগলে রাখতে চাই তাদের।

দ্রুতই দেখা হবে আপনাদের সঙ্গে।

ইউটি/টিএ 

মন্তব্য করুন