দলকে চাঙা করতে যত দ্রুত সম্ভব কাউন্সিল দেয়া হবে: ফখরুল
ছবি: সংগৃহীত
১২:৫৯ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
দলকে সাংগঠনিকভাবে চাঙা করতে যত দ্রুত সময়ের মধ্যে বিএনপির কাউন্সিল দেয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ফখরুল।
তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব কাউন্সিলের দিকে যাওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। তবে কোরবানির ঈদের আগে কাউন্সিল সম্ভব নয়। কাউন্সিল হতে কয়েক মাস সময় লাগবে।
এ সময় তিনি আরও বলেন, ‘দৈনন্দিন কার্যক্রম চালু রাখার পাশাপাশি দল চাঙা রাখতে বৈঠকে আলোচনা হয়েছে। জ্বালানি ও হাম পরিস্থিতির পাশাপাশি সরকারের ৪৭ দিনের গৃহীত কার্যক্রমের ব্যাপারে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল।
ফখরুল বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কাছ থেকে ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরামর্শ নেয়া হয়েছে। তবে বৈঠকে সংরক্ষিত নারী আসন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব।
ইউটি/টিএ