© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেরানীগঞ্জে কারখানায় আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস

শেয়ার করুন:
কেরানীগঞ্জে কারখানায় আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় শনিবার (৪ এপ্রিল) রাতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

পরে আগুনের তীব্রতা বিবেচনায় একে একে ৭টি ইউনিট কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের এই সাত ইউনিটের সোয়া ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 

গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নিহত বেড়ে পৌঁছেছে ৬ জনে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২ জনকে।

কেএন/টিকে

মন্তব্য করুন