© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার বাতাসে বেড়েছে দূষণের মাত্রা

শেয়ার করুন:
ঢাকার বাতাসে বেড়েছে দূষণের মাত্রা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৬ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। সম্প্রতি শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করছে।

রোববার (৫ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ট অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। বায়ুমানের এ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। গত শনিবার একই সময়ে এই শহরের বায়ুমানের স্কোর ছিল ১০৮। এর আগেরদিন শুক্রবার স্কোর ছিল ১২৩। এ হিসাবে আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা কিছুটা বেড়েছে।
 
এদিকে ১৫৬ স্কোর নিয়ে ভারতের দিল্লির অবস্থান পঞ্চম। দেশটির আরেকটি শহর মুম্বাই ৭১ স্কোর নিয়ে ৩২তম অবস্থানে রয়েছে।
 
১৩তম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুমানের স্কোর ১২২। দেশটির আরেকটি শহর পাকিস্তানের করাচি ১০২ স্কোর নিয়ে ১৮তম অবস্থানে রয়েছে। দুটি শহরের বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
 
অন্যদিকে তালিকার শীর্ষে থাকা থাইল্যান্ডের চিয়াং মাইর স্কোর ১৯৬। দ্বিতীয় অবস্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ১৮০। ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। চতুর্থ অবস্থানে থাকা ভিয়েতনামের হেনোয়ের স্কোর ১৬৬।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

কেএন/টিকে

মন্তব্য করুন