© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদে প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টানদের জন্য সংরক্ষিত আসনের দাবি

শেয়ার করুন:
সংসদে প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টানদের জন্য সংরক্ষিত আসনের দাবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৪ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে একজন প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টান প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন প্রোটেস্ট্যান্ট ধর্মগুরু ও হিড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট পাস্তর আনোয়ার হোসেন।

রোববার (৫ এপ্রিল) পবিত্র ইস্টার সানডে উপলক্ষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


সাক্ষাৎকালে পাস্তর আনোয়ার হোসেন বলেন, ইস্টার সানডেতে যিশুর পুনরুত্থান হয়, তাই এই দিনটি খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বিবেচনা করে দিনটিকে জাতীয় ছুটি ঘোষণার জন্য তাঁরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।

খ্রিষ্টান সম্প্রদায়ের কল্যাণে সরকারিভাবে গঠিত ‘খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’ পুনর্গঠনেরও দাবি জানান তারা। তাদের অভিযোগ, কিছু মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিষ্ঠানটিকে কুক্ষিগত করে রেখেছে। একটি অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে তারা প্রধানমন্ত্রীর সরাসরি সহায়তা চেয়েছেন।

পাস্তর আনোয়ার হোসেন আরও বলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনে প্রোটেস্ট্যান্টদের মধ্য থেকে প্রতিনিধি রাখা প্রয়োজন। এসময় খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আইকে/টিএ

মন্তব্য করুন