© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারের আশা

শেয়ার করুন:
বাংলাদেশ ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারের আশা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১২ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
দুই দেশের দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধন আরও জোরদারে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম ও রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েনভিক খোজিন।

রবিবার (৫ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে তারা এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আইকে/টিএ

মন্তব্য করুন