© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে হঠাৎ কলকাতায় সানি লিওনি

শেয়ার করুন:
ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে হঠাৎ কলকাতায় সানি লিওনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩১ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
রবিবার সন্ধ্যার মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিধোয়া শহরে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। জিন্স আর লং কোট পরিহিত, চোখে রঙিন চশমা নিয়ে কলকাতা বিমানবন্দরে পা রাখতেই শহরের ছবিশিকারির দল তাকে ঘিরে ধরল। শহরের হঠাৎ এই আগমনকে কেন্দ্র করে সাংবাদিক ও ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

আনন্দবাজার ডট কমের খোঁজ খবর অনুযায়ী, সানি লিওনি কলকাতায় বিশেষ কোনও বাণিজ্যিক শো বা ছবির শুটিংয়ের জন্য নয়। তিনি এসেছেন দক্ষিণ কলকাতার গৌরী খানের নিজস্বভাবে সাজানো রেস্তোরাঁয় আয়োজিত ব্যক্তিগত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। এই অনুষ্ঠান আয়োজন করেছে গ্রিন এন্টারটেনমেন্ট প্রোডাকশন।



উডবার্ন রোডের এই রেস্তোরাঁর আভিজাত্য ও সাজসজ্জায় মুগ্ধ হয়েছেন অতিথিরা। গৌরী খানের নিজস্ব স্পর্শে সাজানো পরিবেশ অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়েছে। কলকাতার এই বৃষ্টিধোয়া সন্ধ্যায় সানি লিওনির আগমন শহরের বিনোদনপ্রীত মানুষের জন্য এক চমক।

এসএস/টিএ

মন্তব্য করুন