© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিসির নতুন আইন : বলে থুতু লাগালে পাঁচ রান জরিমানা

শেয়ার করুন:
আইসিসির নতুন আইন : বলে থুতু লাগালে পাঁচ রান জরিমানা
own-reporter
১১:২২ পিএম | ০৯ জুন, ২০২০

সম্প্রতি করোনা ভাইরাসের বিরুদ্ধে সতর্কতা হিসেবে বল পালিশের জন্য থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সুপারিশ করা হয়। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নির্বাহী কমিটি সেই সুপারিশ মেনে নিয়েছে।

নতুন নিয়মে অনুযায়ী, বলে থুতু লাগালে প্রতি ইনিংসে দুইবার সেই দলকে সতর্ক করা হবে। এরপরও কোন খেলোয়াড় বলে থুতু লাগালে প্রতিপক্ষ দলের স্কোর বোর্ডে পাঁচ রান যুক্ত হবে।

এছাড়া টেস্ট ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের যদি করোনা ধরা পড়ে, তবে সেই দল বদলি ক্রিকেটার নিতে পারবে। এক্ষেত্রে নিয়মাবলী হবে 'কনকাশন সাব' এর মতো। এই ক্ষেত্রে ব্যাটসম্যানের বদলি হিসেবে ব্যাটসম্যানই নিতে হবে, বোলার কিংবা উইকেট কিপার নেওয়া যাবে না। তবে ওয়ানডে আর ট-টুয়েন্টিতে বদলি ক্রিকেটারের নেয়ার সুযোগ থাকছে না।

অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে ঘরোয়া আম্পায়ারদের দিয়ে ম্যাচ পরিচালনা করা হবে। তবে সেই আম্পায়ার অবশ্যই আইসিসির এলিট প্যানেলের হতে হবে।

নতুন নিয়মে রিভিউয়ের সংখ্যা বাড়ানো হচ্ছে। এখন থেকে টেস্টে ও ওয়ানডেতে যথাক্রমে ৩ বার, ২ বার রিভিউ নেয়া।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন