© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করলেন অর্থমন্ত্রী

শেয়ার করুন:
দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করলেন অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৫ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
সোমবার (৬ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছেই আটকে আছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এছাড়া আদালতের নিষেধাজ্ঞার কারণে আরও ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকাকে খেলাপি হিসেবে দেখানো সম্ভব হয়নি।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁর প্রশ্নে দেশের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ, শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা, ঋণ আদায়ে সরকারের গৃহীত পদক্ষেপ এবং সংসদ সদস্যদের খেলাপি ঋণের পরিমাণ সম্পর্কে জানতে চেয়েছিলেন। অর্থমন্ত্রী এসব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও অধিবেশনে তুলে ধরেন।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলো হলো, এস আলম সুপার এডিবল অয়েল লি., এস আলম ভেজিট্যাবল অয়েল লি., এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লি., এস আলম কোল্ড রোলড স্টিলস লি., সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি., গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি.. চেমন ইসপাত লি., এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লি., ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লি., কেয়া কসমেটিকস লি., দেশবন্ধু সুগার মিলস লি., পাওয়ার প্যাক মুতিয়ারা কেরাণীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লি., পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লি., প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি., কর্ণফুলি ফুডস (প্রা.) লি., মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস লি. এবং রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।

কেএন/এসএন

মন্তব্য করুন