© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম

শেয়ার করুন:
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৪ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ঢাকা থেকে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তার সহধর্মিণী রাহাত আরা বেগম নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি বিমানবন্দরে পৌঁছেছেন।

এসএস/টিএ

মন্তব্য করুন