নোয়াখালীতে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
০৯:৫০ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
নোয়াখালীতে রুপালী ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের অপরাধে বেলায়েত হোসেন নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় প্রদান করেন। তবে রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদক কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত বেলায়েত হোসেন ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রূপালী ব্যাংক জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মকালে এ কর্মকর্তা ৫৬ জন গ্রাহকে স্বাক্ষর জাল করে বিভিন্ন ভাবে ৩ কোটি ৩৯লাখ ৯৭ হাজার ৯৪টাকা উত্তোলন করেন।
পরর্বতীতে সে টাকাগুলো আত্মসাৎ করেন। পরে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ বাদি হয়ে ২০১৬ সালের ৪ মে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় দুদক ২০২৩ সালে আদালতে অভিযোগ দাখিল করে। শুনানি শেষে আদালত অভিযুক্ত আসামিকে ১৮৬০ সালে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪০৯ ধারায় ৫বছর, ৪৬৮ ধারায় ৫ বছর ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবি/টিএ
এবি/টিএ