একদিনে রাজধানীর ৩ ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত
০২:২৪ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
রাজধানীর ৩টি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (৮ এপ্রিল) একদিনেই তিনি একে একে তারা মসজিদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং আর্মেনিয়ান চার্চ ঘুরে দেখেন। ঢাকার মার্কিন দূতাবাস আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন দূতাবাস জানায়, ঐতিহাসিক উপাসনালয়গুলো পরিদর্শনের অংশ হিসেবে আজ রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এই স্থানগুলো পরিদর্শন করেছেন। একটি স্বাধীন ও মুক্ত সমাজের জন্য ধর্মীয় স্বাধীনতা ও নিজস্ব ধর্ম পালন করার অধিকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে মার্কিন দূতাবাস।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ঐতিহাসিক নিদর্শনগুলোর খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, নিজের ধর্ম পালন করার অধিকার একটি স্বাধীন সমাজের জন্য অপরিহার্য। সেই মূল্যবোধকে সম্মান জানাতেই রাষ্ট্রদূতের এই বিশেষ পরিদর্শন।
এসকে/টিকে