© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নড়াইলে টিকটক ও ফ্রি-ফায়ার নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০

শেয়ার করুন:
নড়াইলে টিকটক ও ফ্রি-ফায়ার নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫০ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় টিকটক ভিডিও তৈরি এবং ফ্রি-ফায়ার খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে লাহুড়িয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এগারোনলী এবং ৮৫পাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

আহতদের মধ্যে চারজনকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, টিকটক ভিডিও তৈরি নিয়ে অন্তত ৬ মাস আগে নড়াইলের এগারোনলী এবং ৮৫পাড়া গ্রামের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার (৭ এপ্রিল) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে এগারোনলী এবং ৮৫পাড়া গ্রামবাসীর মধ্যে তর্কবির্তক হয়। পরবর্তীতে বুধবার সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরআই/টিকে

মন্তব্য করুন