© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অধ্যাদেশের বিধান অপরিবর্তিত রেখে ২৭ বিল পাস

শেয়ার করুন:
অধ্যাদেশের বিধান অপরিবর্তিত রেখে ২৭ বিল পাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) মোট ৩১টি বিল পাস হয়েছে। এর মধ্যে ২৭টি বিলে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বিধান অপরিবর্তিত রাখা হয়েছে। এ ছাড়া বাকি ৪টি বিল আগের অধ্যাদেশ বাতিল বা সংশোধন করে পাস করা হয়েছে।

অধ্যাদেশ বহাল রেখে পাস হওয়া ২৭টি বিলের মধ্যে রয়েছে- জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, ২০২৬; বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, ২০২৬; শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২৬; পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬; প্রবাসী কর্মসংস্থান ও অভিবাসন (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৬; স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০২৬, লিগ্যাল এইড সার্ভিসেস (সংশোধন) বিল, ২০২৬; জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬; ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা বিল, ২০২৬।

আরো রয়েছে- বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ গ্যাস (সংশোধন) বিল, ২০২৬; বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬; মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল, ২০২৬; বন ও বৃক্ষ সংরক্ষণ বিল, ২০২৬; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) বিল, ২০২৬; বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) বিল, ২০২৬; জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২৬; স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬; স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০২৬; উপজেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি বিল, ২০২৬; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বিল, ২০২৬; ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল, ২০২৬; বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) বিল, ২০২৬ এবং নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস (সংশোধন) বিল, ২০২৬।

অপরদিকে, অধ্যাদেশ বাতিলের জন্য পাস হওয়া চারটি বিলের মধ্যে রয়েছে ‘জাতীয় মানবাধিকার কমিশন (বাতিল ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনর্বহাল করা হয়েছে। এছাড়া ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন বিল, ২০২৬’ পাস করা হয়েছে বিদ্যমান আইন বাতিল ও সংশোধনের লক্ষ্যে।

বাতিল করা অন্য অধ্যাদেশ দুটি হলো- সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’।

এসএস/টিকে

মন্তব্য করুন