© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীর ১ পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা

শেয়ার করুন:
রাজশাহীর ১ পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৭ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
রাজশাহীতে তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পবা উপজেলায় দারুশা কর্ণহারে অবস্থিত এই পাম্পের নাম মতিউর ফিলিং স্টেশন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে পাম্পে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান। মনিটরিং করার পর পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান বলেন, ‌‘পাম্প কর্তৃপক্ষ কোনও প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করেছিল। তেল নেওয়ার পর ভোক্তাদের যে একটি স্লিপ দেওয়ার কথা, সেটি তারা দিচ্ছিল না এবং এমন কোনও স্লিপ তারা দেখাতেও পারেননি। এ ছাড়া তাদের কাছে প্রয়োজনীয় তথ্যের কোনও আপডেট নেই। পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত দেখাচ্ছে, বাস্তবে সেটি চেক বা যাচাই করার মতো ব্যবস্থা নেই। সার্বিক দিক বিবেচনা করে এবং এসব অপরাধ আমলে নিয়ে পেট্রোল পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।’ এ সময় প্রশাসনের মিনিটরিং অফিসার এবং র‌্যাব-৫ ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন।

আরআই/টিকে

মন্তব্য করুন