© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেলের সংকটের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক, ভ্যাট ও কর কমানোর দাবি

শেয়ার করুন:
তেলের সংকটের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক, ভ্যাট ও কর কমানোর দাবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৬ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
নবায়নযোগ্য জ্বালানি খাতে আরোপ করা সব আমদানি শুল্ক, ভ্যাট ও কর কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এসোসিয়েশন (বিএসআরইএ)।

সংগঠনটির নেতাদের দাবি, লিথিয়াম আয়ন ব্যাটারি আমদানির উপর শুল্ক অবিলম্বে শূন্য শতাংশে নামিয়ে আনতে হবে।

বর্তমান জ্বালানি সংকটে নবায়নযোগ্য জ্বালানির কার্যকারিতা নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংগঠনটির নেতারা বলেন, বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় সরকার প্রতিদিন আনুমানিক ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। যা সামষ্টিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া জ্বালানি সংকটের কারণে রপ্তানিমুখী শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে গ্যাস সংকট ও লোডশেডিংয়ের কারণে উৎপাদন কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি হতে পারে টেকসই সমাধান।

এমআই/টিএ

মন্তব্য করুন