© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিশা থেকে মিম, তারকাদের বর্ষবরণে রঙিন বৈশাখ

শেয়ার করুন:
তিশা থেকে মিম, তারকাদের বর্ষবরণে রঙিন বৈশাখ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষকে ঘিরে বিভিন্ন আয়োজনে তারকাদের অংশগ্রহণে যেন ফুটে উঠেছে বাঙালিয়ানার নানা রঙ। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি ও শুভেচ্ছাবার্তায় জমে উঠেছে বর্ষবরণের আমেজ।

জয়া আহসানের ঘরে বৈশাখ যেন একটু আগেই ধরা দেয়। নিজ হাতে সাজানো পান্তা-ইলিশের আয়োজনের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘নিজ হাতে মাখা পান্তা-ইলিশের আয়োজন, আর একরাশ বাঙালিয়ানা। বেলুন, শুটার, ফরচুন টেলার, হাওয়াই মিঠাই, মুড়িমাখা, পিঠাপুলি। উৎসব, এক ঘর ভরা বাঙালিয়ানা।’

অপু বিশ্বাস শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে গাঢ় নীল ব্লাউজে নিজেকে সাজিয়েছেন বৈশাখী আবহে। ছবি পোস্ট করে লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা।’



বিদ্যা সিনহা মিম খোলা চুল, ছোট্ট টিপ আর শাড়িতে ধরা দিয়েছেন গ্ল্যামারাস লুকে। তাঁর বার্তা, ‘নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন স্বপ্ন… শুভ নববর্ষ!’ অন্যদিকে সাফা কবির সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩৩।’

আর নীল পাড়ের কমলা শাড়িতে বৈশাখী সাজে নজর কেড়েছেন তানজিন তিশা।

অন্যদিকে কেয়া পায়েলকে দেখা গেছে স্লিভলেস জামাতে।

এ ছাড়া বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে এক ঝাঁক শিল্পীকে। এদের মধ্যে রয়েছেন দিলারা জামান, দীপা খন্দকার, আনিকা কবির শখ, নাবিলা ইসলাম, তাহমিনা সুলতানা মৌ, চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু, শবনম ফারিয়াসহ আরও অনেককেই।

এমআর/টিএ 

মন্তব্য করুন