১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ
ছবি: সংগৃহীত
১০:১৪ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
ড. ইউনূস ১৮ মাসে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মনজিল মোরসেদ বলেন, উনি (ড. ইউনূস) ১৮ মাসে দেশকে অকার্যকর রাষ্ট্র করে দিয়ে গেছেন। আমরা অনেক আগে শুনতাম রাষ্ট্র অকার্যকর কিভাবে হয় সেটি আমরা দেখেছি ওনার আমলে।
তিনি বলেন, আপনি একটা জিনিস মনে রাখেন সর্বকালের সর্বনিকৃষ্ট ঘটনাটা ড. ইউনূসের আমলে হয়েছে। সেটা হলো কবর থেকে লাশ উঠিয়ে লাশ পুড়িয়ে দেওয়া। আমাদের এই ইতিহাসে আমরা ব্রিটিশ শাসিত ছিলাম, পাকিস্তান শাসিত ছিলাম, পর্তুগিজ শাসিত ছিলাম-কোনো ইতিহাসে এটা পাওয়া যায়নি।
কেএন/এসএন