© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৪ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ ছাড়া, বাংলাদেশের প্রতিনিধিদল বৈঠক করেছে আটলান্টিক কাউন্সিল ও জাইকার সঙ্গে। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত গোলটেবিল বৈঠকেও যোগ দেন অর্থমন্ত্রী ও বাংলাদেশের প্রতিনিধি দল।

এসএস/এসএন

মন্তব্য করুন