© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

শেয়ার করুন:
জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৫ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ সভায় দেশের কোনো স্থানে জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পর্যালোচনা করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।


এসএস/এসএন

মন্তব্য করুন