© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রিয়াঙ্কার সঙ্গে প্রেমের গুঞ্জনে ক্যারিয়ারে কী প্রভাব পড়েছিল অক্ষয়ের ?

শেয়ার করুন:
প্রিয়াঙ্কার সঙ্গে প্রেমের গুঞ্জনে ক্যারিয়ারে কী প্রভাব পড়েছিল অক্ষয়ের ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
অতীতে একাধিক অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘আন্দাজ’, ‘অ্যায়তরাজ’, ‘ওয়াক্ত’সহ কয়েকটি জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সেই সময় দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন পরিচালক সুনীল দর্শন। তিনি ভারতীয় গণমাধ্যমে জানান, ২০০৫ সালের ‘বারসাত’ ছবিতে শুরুতে নায়ক হিসেবে থাকার কথা ছিল অক্ষয় কুমারের। ছবির অর্ধেক অংশ এবং একটি গানের শুটিংও হয়ে গিয়েছিল।



কিন্তু ওই সময় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার গুঞ্জন ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে শুরু করে। খবর অনুযায়ী, অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্নাও এতে বিরক্ত হন। পরে অক্ষয় কুমার নিজেই ছবিটি থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান।

এরপর নতুন করে শুটিং শুরু হয় এবং তাঁর জায়গায় নেওয়া হয় ববি দেওলকে। পরিচালক সুনীল দর্শনের মতে, যেহেতু অক্ষয় কুমার বিবাহিত ছিলেন, তাই দায় তাঁরই বেশি ছিল।

তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে এজন্য দোষ দেননি। উল্লেখ্য, অক্ষয়-প্রিয়াঙ্কার অনস্ক্রিন রসায়ন দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হলেও এরপর থেকে তারা আর একসঙ্গে জুটি বাঁধেননি।

এসএ/এসএন

মন্তব্য করুন