যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিকটক তারকা ও গায়ক ডি৪ভিডি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৪:৪০ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিকটক তারকা ও গায়ক ডি৪ভিডি (আসল নাম ডেভিড অ্যান্থনি বার্ক) এক কিশোরী হত্যার সন্দেহে গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ।
পুলিশের তথ্য অনুযায়ী, গত বছর নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী কিশোরী সেলেস্তে রিভাস হার্নান্দেজকে হত্যার ঘটনায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (স্থানীয় সময়) পুলিশ জানায়, ২১ বছর বয়সী এই গায়ককে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে এবং আগামী সোমবার মামলাটি জেলা অ্যাটর্নির দপ্তরে উপস্থাপন করা হবে।

তদন্তে জানা গেছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর হলিউডের একটি টো-ইয়ার্ডে টেসলা গাড়ি থেকে দুর্গন্ধের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই গাড়ির সামনের বুট (ফ্রাঙ্ক) থেকে একটি ব্যাগে রাখা অবস্থায় কিশোরীর পচনশীল দেহাবশেষ উদ্ধার করা হয়।
আদালতের নথি অনুযায়ী, উদ্ধার হওয়া গাড়িটি গায়ক ডি৪ভিডি-এর টেক্সাসের ঠিকানার সঙ্গে নিবন্ধিত ছিল।
এ ঘটনায় গ্র্যান্ড জুরি তদন্ত চলছিল এবং সেই তদন্তের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এ বিষয়ে গায়ক নিজে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তার প্রতিনিধিরা আগে জানিয়েছিলেন যে তিনি তদন্তে সহযোগিতা করছেন।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের সংগীতজগৎ ও সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পিআর/এসএন