© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের করণ জোহরের বিরুদ্ধে জমা ক্ষোভ প্রকাশ করলেন কঙ্গনা

শেয়ার করুন:
ফের করণ জোহরের বিরুদ্ধে জমা ক্ষোভ প্রকাশ করলেন কঙ্গনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
বলিউডের ভিতরে পুরনো ক্ষোভ যেন আবার নতুন করে মাথাচাড়া দিল। দীর্ঘদিনের বিতর্কিত সম্পর্ককে সামনে এনে ফের প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত, আর তার নিশানায় বরাবরের মতোই পরিচালক-প্রযোজক করণ জোহর।

একাধিকবার এই দ্বন্দ্বের কথা সামনে এলেও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কঙ্গনার মন্তব্যে নতুন করে চর্চা শুরু হয়েছে। তিনি স্পষ্টই জানান, যদি তার জীবন নিয়ে ছবি তৈরি হয়, সেখানে খলনায়কের জায়গায় তিনি দেখতে চান করণ জোহরকেই। এই মন্তব্য ঘিরেই ফের আলোড়ন বলিউডে।



কঙ্গনার অভিযোগ, তার কেরিয়ারের শুরু থেকেই তাকে একঘরে করার চেষ্টা হয়েছে। শুধু কাজের ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত দিক থেকেও তাকে বারবার আঘাত করা হয়েছে। বিশেষ করে তার পোশাক এবং ইংরেজি বলার ধরন নিয়ে প্রকাশ্যে মশকরা করা হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরতে গিয়ে তিনি জানান, একসময় তিনি সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পরে বুঝতে পারেন, তিনি বরাবরই বাইরের মানুষ হিসেবেই থেকে গিয়েছেন।

এই প্রসঙ্গে পুরনো এক টেলিভিশন অনুষ্ঠানের কথাও টেনে আনেন কঙ্গনা। সেখানে উপস্থিত হয়ে তিনি করণ জোহরকে সরাসরি আক্রমণ করেছিলেন এবং তাকে ‘চলচ্চিত্র দুনিয়ার স্বজনপোষণের মুখ’ বলেও উল্লেখ করেন। সেই পর্বেই তাঁর পোশাক ও ভাষা নিয়ে বিদ্রূপ করা হয়েছিল বলে দাবি তার।

অভিনেত্রীর কথায়, একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে কারা সত্যিই পাশে রয়েছে আর কারা নয়। তার মতে, যাদের জন্য এতদিন নিজেকে বদলানোর চেষ্টা করেছেন, তারা কেউই তার জীবনের দায়িত্ব নেয়নি বা সাফল্যের পথ তৈরি করেনি। বরং সুযোগ পেলে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টাই করেছে।

কঙ্গনা আরও দাবি করেন, তার বিরুদ্ধে সংগঠিতভাবে নেতিবাচক প্রচার চালানো হয়েছে। তবে এসব নিয়ে এখন আর তিনি বিচলিত নন। বরং নিজের অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরতেই স্বচ্ছন্দ তিনি। অতীতে করা মন্তব্য নিয়েও তার কোনও অনুশোচনা নেই বলে জানিয়ে দেন অভিনেত্রী।

পিআর/এসএন

মন্তব্য করুন