© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা হওয়ার পরে ওজন নিয়ে কটাক্ষের মুখে অভিনেত্রী পত্রলেখা

শেয়ার করুন:
মা হওয়ার পরে ওজন নিয়ে কটাক্ষের মুখে অভিনেত্রী পত্রলেখা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০০ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
মা হওয়ার পর জীবনের ছন্দ যেমন বদলায়, তেমনই বদলে যায় শরীরের গঠনও। কিন্তু সেই স্বাভাবিক পরিবর্তনকেই মেনে নিতে না পেরে আবারও এক অভিনেত্রীকে কটাক্ষের মুখে পড়তে হল। এবার সেই অভিজ্ঞতার কথা সামনে আনলেন পত্রলেখা, আর নিজের মতো করেই দিলেন স্পষ্ট জবাব।

সম্প্রতি অনেক দিন পর প্রকাশ্যে দেখা যায় পত্রলেখাকে। সাদামাঠা সাজে তার উপস্থিতি নজর কাড়লেও, একাংশের চোখে পড়ে তার শারীরিক পরিবর্তন। গত নভেম্বরে কন্যাসন্তানের জন্মের পর এই প্রথমবার তাকে বাইরে দেখা যায়। আর সেই বদলে যাওয়া চেহারাকেই কেন্দ্র করে শুরু হয় নানা মন্তব্য।



এই পরিস্থিতিতে নীরব না থেকে সরাসরি প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। সমাজমাধ্যমে তিনি স্পষ্ট করে লেখেন, মা হওয়ার পর তার ওজন বেড়েছে, আর সেটাই স্বাভাবিক। তীব্র কটাক্ষের জবাবে তিনি বলেন, তিনি বাড়িতে বসে কোনও অস্বাভাবিক কিছু করেননি, বরং সন্তানের জন্ম দেওয়ার মতো বড় অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন।

পত্রলেখা আরও জানান, এই সময়টায় তিনি শুধু মাতৃত্বই সামলাননি, পাশাপাশি দুটি ছবির প্রযোজনার কাজও করেছেন। তার মতে, এই পুরো প্রক্রিয়া সহজ নয়, আর এর মধ্যেই শরীরচর্চা করে দ্রুত আগের অবস্থায় ফেরা সব সময় সম্ভবও হয় না।

অভিনেত্রীর কথায়, সমাজের এই দৃষ্টিভঙ্গিই বদলানো জরুরি। তিনি সকলকে আরও সংবেদনশীল ও সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ, একজন নারী যখন মাতৃত্বের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্য দিয়ে যান, তখন তার শরীরের পরিবর্তনকে সম্মান করা উচিত, বিচার নয়।

এর আগেও বহু অভিনেত্রী একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। চেহারার গঠন নিয়ে সমাজের এই কঠোর মানদণ্ড বারবার প্রশ্নের মুখে পড়েছে। পত্রলেখার এই স্পষ্ট অবস্থান সেই বিতর্ককেই আবার সামনে নিয়ে এল।

পিআর/এসএন

মন্তব্য করুন