© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগ্‌দান সারলেন অভিনেত্রী আলিয়া ভাটের বোন শাহীন

শেয়ার করুন:
বাগ্‌দান সারলেন অভিনেত্রী আলিয়া ভাটের বোন শাহীন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
বলিউডের ভাট পরিবারে আবারও এল নতুন সুখবর। অভিনেত্রী আলিয়া ভাটের দিদি শাহীন ভাট জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। সম্প্রতি তিনি প্রেমিক ঈশান মেহেরার সঙ্গে বাগ্‌দান সম্পন্ন করেছেন বলে নিজেই সমাজমাধ্যমে জানালেন।

সামাজিক মাধ্যমে একাধিক ঘনিষ্ঠ ও আনন্দঘন ছবি ভাগ করে নিয়েছেন শাহীন। প্রথম ছবিতেই নজর কাড়ে তার হাতে থাকা হিরের আংটি, যা দেখিয়ে তিনি বাগ্‌দানের খবর প্রকাশ করেন। ছবিগুলির সঙ্গে হালকা রসিকতার সুরে তিনি লেখেন, একে অপরকে পছন্দ করার বিষয়টা তারা হয়তো একটু বেশিই করে ফেলেছেন।



এই ঘোষণার পর থেকেই আলোচনায় উঠে এসেছে তার হবু স্বামী ঈশান মেহেরা। জানা যাচ্ছে, ঈশান পেশায় একজন শরীরচর্চা প্রশিক্ষক। পাশাপাশি তিনি আন্তর্জাতিক স্তরের প্রাক্তন সাঁতারু, যিনি একাধিকবার ভারতের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে তিনি শরীরচর্চা ও স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

ঈশানের সামাজিক মাধ্যমে দেখা যায়, তিনি নিয়মিত শরীরচর্চার ভিডিও ও জীবনযাপনের নানা মুহূর্ত ভাগ করে নেন। অন্যদিকে শাহীন ভাট লেখিকা হিসেবে পরিচিত এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্যও তিনি আলোচনায় থাকেন।

দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর অবশেষে নিজেদের সম্পর্ককে পরিণতির দিকে নিয়ে গেলেন এই যুগল। গত বছরই তারা প্রথমবার সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন, যা এবার বাগ্‌দানের মাধ্যমে আরও এক ধাপ এগোল।

এই সুখবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে বলিউডে। আলিয়া ভাট থেকে শুরু করে অনন্যা পাণ্ডে, নীতু কাপুর, পরিণীতি চোপড়া সহ একাধিক তারকা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন এই নবদম্পতিকে।

পিআর/টিএ

মন্তব্য করুন