© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী হানসিকা

শেয়ার করুন:
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী হানসিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কখনও কখনও আলোচনার কেন্দ্রে চলে আসে তারকাদের ক্ষেত্রে। ঠিক তেমনই নিজের বিবাহবিচ্ছেদ নিয়ে দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। তার স্পষ্ট বক্তব্যে উঠে এল সম্পর্ক, বিচ্ছেদ এবং নিজের সিদ্ধান্ত নিয়ে নির্ভার দৃষ্টিভঙ্গি।

কাছের বান্ধবীর প্রাক্তন স্বামীকে বিয়ে করা থেকে শুরু করে সেই সম্পর্ক ভেঙে যাওয়া সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে ছিলেন হানসিকা। সম্প্রতি আইনি বিচ্ছেদ হয়েছে তার ও সোহেল খাতুরিয়ার। শোনা যাচ্ছে, বিচ্ছেদের পর তিনি এক টাকাও খোরপোশ নেননি।



এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই হানসিকার সোজাসাপটা জবাব, তার জীবনের সিদ্ধান্ত নিয়ে তিনি কোনও ব্যাখ্যা দিতে চান না। তার কথায়, অতীত নিয়ে কোনও অনুশোচনা বা আক্ষেপ নেই। বরং ভুল পথে এগোতে থাকলে সেখান থেকে সরে আসাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।

অভিনেত্রীর মতে, জীবনের কোনও সম্পর্ক কাজ না করলে সেটিকে জোর করে টিকিয়ে রাখার প্রয়োজন নেই। বরং সময়মতো সিদ্ধান্ত নেওয়াই ভাল। বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে অনেকটা স্বস্তিতে রয়েছেন বলেও জানিয়েছেন।

কঠিন সময়ে তার পাশে ছিল পরিবার। বিশেষ করে মা ও ভাই তাকে মানসিক শক্তি জুগিয়েছেন। তাদের পরামর্শেই তিনি বুঝেছেন, বিচ্ছেদ মানেই জীবনের শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার সুযোগ।

অন্যদিকে, আদালতে হংসিকার আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, বিয়ের পর থেকেই তাদের সম্পর্কের মধ্যে মতপার্থক্য তৈরি হচ্ছিল। জীবনযাপন থেকে শুরু করে ছোটখাটো নানা বিষয়ে অমিল বাড়তে বাড়তেই শেষ পর্যন্ত আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা।

এক সময়ের বন্ধুত্ব, সম্পর্ক এবং পরবর্তীতে বিবাহ সব মিলিয়ে এই গল্পে ছিল নানা মোড়। আর সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই আজ নিজের জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন হানসিকা মোটওয়ানি।

পিআর/টিএ

মন্তব্য করুন