নিরাপদ না হওয়া পর্যন্ত হরমুজে না যাওয়ার সিদ্ধান্ত শিপিং কোম্পানিগুলোর
ছবি: সংগৃহীত
১০:০৯ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ইরান ঘোষণা দিয়েছে ইরান। তবে এমন ঘোষণার পরেও হরমুজ প্রণালি দিয়ে এখনই চলাচলের জন্য তেমন তাড়াহুড়ো করছে না শিপিং কোম্পানিগুলো।
এ বিষয়ে একটি তেল ও গ্যাস পরিবহনকারী ট্যাংকার অপারেটর (নাম প্রকাশে অনিচ্ছুক) বিবিসিকে জানিয়েছেন, ইরানের এই ঘোষণা আপাতত তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি।
তিনি বিবিসিকে বলেন, ‘আমরা অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না। আমাদের কোম্পানির নীতি অনুযায়ী আমরা প্রথমে এই প্রণালি পার হব না।’
অন্যদিকে, ওই অঞ্চলে তেলবাহী জাহাজ পরিচালনাকারী কোম্পানি ‘স্টেনা বাল্ক’ জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
কোম্পানিটি বলেছে, ‘আমাদের ক্রু ও জাহাজের নিরাপত্তাই প্রতিটি রুট নির্ধারণের মূল ভিত্তি। নিরাপদ মনে না হওয়া পর্যন্ত আমরা এই প্রণালি দিয়ে যাত্রা করব না।’
এমআই/টিএ