গ্যাংস্টার গল্পে নতুন মোড়, চমক দিলেন যশ
ছবি: সংগৃহীত
০৬:৩৪ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা যশ তার নতুন ছবি ‘টক্সিক’ নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিনেমাকন ২০২৬-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, এই ছবি কোনও সাধারণ গ্যাংস্টারধর্মী গল্প নয়, বরং ঘরানাটির এক সাহসী ও ভিন্নধর্মী পুনর্কল্পনা।
ইয়াশের কথায়, নির্মাতা গীতু মোহনদাস এই ছবির গল্পে মনস্তাত্ত্বিক গভীরতা ও আবেগঘন জটিলতা যোগ করেছেন, যা এটিকে প্রচলিত অ্যাকশননির্ভর ছবির থেকে আলাদা করে তুলেছে। শুধু মারপিট বা চেনা ধাঁচের উপস্থাপনার বদলে ‘টক্সিক’-এ মানব মনের অন্ধকার দিকগুলোকে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। ফলে ছবিটি হয়ে উঠছে আরও তীব্র ও স্তরসমৃদ্ধ এক অভিজ্ঞতা।

অ্যাকশনধর্মী আঙ্গিকের সঙ্গে মনস্তাত্ত্বিক গভীরতার মিশেলে ‘টক্সিক’ নিজেকে একটি ভিন্নমাত্রার চলচ্চিত্র হিসেবে তুলে ধরতে চাইছে। জুনে মুক্তিকে সামনে রেখে ছবিটি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। অনেকেই মনে করছেন, সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত গ্যাংস্টারধর্মী ছবি হয়ে উঠতে পারে ‘টক্সিক’।
এমআর/টিএ