© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের টি-সিরিজে প্রকাশিত ইমরানের গান ‘তওবা ইশক তেরা’,

শেয়ার করুন:
ভারতের টি-সিরিজে প্রকাশিত ইমরানের গান ‘তওবা ইশক তেরা’,

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের নতুন এক অধ্যায় শুরু হলো। ভারতের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ বাংলার সঙ্গে কাজ করলেন তিনি। এই ব্যানার থেকে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘তওবা ইশক তেরা’।

আজ (২০ এপ্রিল) সোমবার ইউটিউবে টি-সিরিজের চ্যানেলে গানটি উন্মুক্ত হওয়ার কথা জানিয়েছেন শিল্পী নিজেই। বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে কাজ করে আসছেন ইমরান মাহমুদুল। একের পর এক জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে হাজির হলেন।



‘তওবা ইশক তেরা’ গানটির কথায় রোমান্টিক আবহ তৈরি করেছেন গীতিকার বারিশ। আর সংগীতায়োজন করেছেন রূপক তিয়ারি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আধুনিক সুর ও ভিন্নধর্মী উপস্থাপনায় গানটি শ্রোতাদের কাছে নতুন অনুভূতি নিয়ে আসবে।

গত বছরই ইমরান মাহমুদুল জানিয়েছিলেন, টি-সিরিজের সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। তখন থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল কবে আসছে তার নতুন গান। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পাচ্ছে ‘তওবা ইশক তেরা’।

জানা গেছে, টি-সিরিজ বাংলার ব্যানারে ইমরানের আরও কয়েকটি গান পর্যায়ক্রমে প্রকাশিত হবে। ফলে দুই বাংলার শ্রোতাদের জন্য সামনে থাকছে আরও চমক।

এসএ/এসএন

মন্তব্য করুন