© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শেয়ার করুন:
দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৩ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
দেশে গত ১৯ এপ্রিল পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, দেশে জ্বালানি তেলের মজুত কিংবা সরবরাহে কোনো সমস্যা নেই। বড় সমস্যা হচ্ছে জ্বালানি চাহিদা ও ভীতি। গত ১৯ এপ্রিল পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে।

তিনি আরও বলেন, সবাই বৈশ্বিক সংকটে রয়েছে। তবে জ্বালানি দাম বাড়ায় যতটা কম ক্ষতি করে কম ভাড়া বাড়ানো যায় সেই চেষ্টা করবে সরকার।জ্বালানির দাম বাড়লে পণ্যের দামও সে অনুযায়ী সমন্বয় করা হবে।

দুই মাসে সরকার ব্যাংক থেকে ৭৩ হাজার কোটি টাকা লোন নিয়েছে, এরফলে চ্যালেঞ্জ বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, সরকার ব্যাংক ঋণ নেয়ার কারণে তার প্রভাব জনগণের উপর নিশ্চয়ই পড়বে। তবে এখনো এটি রেড জোন পর্যায়ে চলে যায়নি। সরকার যদি লোন নেয়, সেটি জনগণের কল্যাণেই নেয়া হবে।

ফুটপাত থেকে হকারদেরকে উচ্ছেদ করার জন্য নগরের ৮টি স্থানে সরকার নৈশবাজার স্থাপনের চিন্তা করছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি আরও বলেন, শুধু বাংলাদেশেই নয়, মিয়ানমার, কম্বোডিয়া ও ভারতের দক্ষিণাংশসহ বিভিন্ন দেশের মধ্যে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন করা যায় কিনা; আগামী নববর্ষের আগেই এ ব্যাপারে পরিকল্পনা নেয়া হবে। পুরো বৈশাখ জুড়েই নববর্ষের নানা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।

এমআর/টিকে  

মন্তব্য করুন