তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী: তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৫:০৭ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তিন মাসে একবার সম্পাদকদের সাথে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
এসময় নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকারপ্রধান।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে নোয়াব কমিটির সদস্যরা যোগ দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে সংগঠনটি জানায়, বিনা কারণে কোনও সাংবাদিক জেলে আছেন কিনা অথবা গ্রেফতারকৃত সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
বর্তমানে সরকারের উদার গণতন্ত্রের পথে হাঁটা অব্যাহত থাকলে নোয়াবের সমর্থন থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি।
বৈঠকে অতীতের সরকারে মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয় এমন কিছু বর্তমান সরকার করবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছে নোয়াব।
এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রতি তিন মাস অন্তর সম্পাদকদের সঙ্গে বৈঠকের বিষয়ে আজ থেকে সূচি প্রস্তুতির কাজ শুরু হয়েছে।
টিজে/টিএ