© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জের মেডিকেল কলেজ থেকে বাদ গেল সাবেক প্রধানমন্ত্রীর নাম

শেয়ার করুন:
সিরাজগঞ্জের মেডিকেল কলেজ থেকে বাদ গেল সাবেক প্রধানমন্ত্রীর নাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জের এই মেডিকেল কলেজটি পূর্বে জাতীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ মনসুর আলীর নামানুসারে ‘শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ’ নামে পরিচিতি পায়।
২০২১ সালের ২ আগস্ট বিকেলে ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক নবনির্মিত ৫০০ শয্যার হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগেই বহির্বিভাগে চিকিৎসাসেবা উদ্বোধন করেন। এ সময় হাসপাতালে সরাসরি উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। 

২০১৫ সালে প্রায় ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০ দশমিক ৯০ একর জমির ওপর সিরাজগঞ্জ শহরের পাশেই শিয়ালকোল এলাকায় ৫০০ শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়েছিল।

এসএস/টিকে

মন্তব্য করুন