© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খাদ্য, গণশিক্ষা মন্ত্রণালয় ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন সচিব

শেয়ার করুন:
খাদ্য, গণশিক্ষা মন্ত্রণালয় ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৩ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
খাদ্য মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

আজ (মঙ্গলবার) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন। সাখাওয়াৎ হোসেনকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


ইউটি/টিএ 

মন্তব্য করুন