© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ: প্রণয় ভার্মা

শেয়ার করুন:
এদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ: প্রণয় ভার্মা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১১ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
বাংলাদেশিদের জন্য মানসম্মত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের ম্যানিপালস হসপিটালের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
এদেশের চিকিৎসাখাতের সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে কাজ করতে চায় ভারত জানিয়ে প্রণয় কুমার ভার্মা বলেন, পাশাপাশি বাংলাদেশিদের জন্য মানসম্মত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এসময় তিনি বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতকে  সুসংগঠিত করতে এবং ভারতে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মধ্যে আস্থা ফেরাতে দুই দেশের বেসরকারিখাতকে এগিয়ে আসার আহ্বান জানান।
 
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এ চুক্তির মাধ্যমে বাংলাদেশি রোগীরা ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা, আবাসন ব্যবস্থাসহ বিমান ভাড়ায় বিশেষ ছাড় সুবিধা পাবেন।

এসএস/এসএন

মন্তব্য করুন