© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না রাখার আহ্বান যুগ্মসচিবের

শেয়ার করুন:
এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না রাখার আহ্বান যুগ্মসচিবের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৯ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
এয়ার কন্ডিশনার বা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

উম্মে রেহেনা বলেন, চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে। তবে মে মাসের শুরুতে পরিস্থিতির উন্নতি হবে।

এ সময় তিনি আরো বলেন, বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ‍্যাস সরবরাহ করা যাচ্ছে না ফলে উৎপাদন ঘাটতি তৈরি হচ্ছে। চাহিদার অর্ধেকের কম বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। এছাড়া ফার্নেস অয়েল দিয়ে উৎপাদন করা খরচ বেশি।

চাহিদার তুলনায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে জানিয়ে উম্মে রেহেনা বলেন, মে মাসের প্রথম সপ্তাহে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হবে, এতে সংকট কমবে।

লোডশেডিং কম হবে। এছাড়া গ্রাম ও শহরের বিদ্যুতের লোডশেডিং পার্থক্য কমাতে খুব দ্রুত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে।

এবি/টিএ

মন্তব্য করুন